সংবাদ সম্মেলনে বাঁচার আকুতি জানালেন বগুড়ায় হত্যাকান্ডের শিকার বকুলের স্ত্রী পারভিন
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ডজনখানেক মামলার আসামি নিহত বকুল ওরফে ল্যাংড়া বকুলের স্ত্রী পারভিন খাতুন বাঁচার আকুতি জানিয়ে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। আজ রোববার (৪ অক্টোবর) তিনি এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বকুলকে যে খুন করেছে তাকে তিনি নিজে ডেকে এনে পুলিশে ধরিয়ে দিয়েছেন। আসামি নিজ ইচ্ছায় বকুলকে খুন করেননি। বকুল তাদের মেরে ফেলার জন্য আটকে রেখেছিল, পরিস্থিতির শিকার হয়ে জীবন বাঁচানোর জন্য অপরাধটি করে ফেলে।
আসামি এখন জেলহাজাতে বন্দি। তাহলে তার বাবা-মায়ের অপরাধ কী প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের ওপর নির্যাতন করা হচ্ছে, তার বাবার বাড়ি ভাঙচুর করে সব জিনিস লুটপাট করা হয়েছে, তার বড় ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে, তিনি এখন চিকিৎসাধীন।
আরও পড়ুনযারা তাদের বাড়ি-ঘর লুটপাট করেছে তাদের বিচার চেয়ে তিনি বলেন, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। বর্তমান প্রশাসনও তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে। তিনি পরিবারের নিরাপত্তা চেয়ে তার বাবার লুট করা জিনিসপত্র ফেরত চান।
এছাড়াও তাদেরকে যে নির্যাতন করা হচ্ছে তা থেকে মুক্তি চেয়ে নিরাপদে নিজ বাড়িতে যাতে থাকতে পারেন সেই ব্যবস্থা করাও তিনি অনুরোধ করেন।
মন্তব্য করুন



_medium_1791126179.jpg)




_medium_1791102495.jpg)
_medium_1791126973.jpg)