ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৮:২৭ পিএম

বাড়ি ভাড়া নিয়ে ছিলেন আত্মগোপনে

বগুড়ায় রগ কেটে আরিফ শেখকে হত্যা, একজন গ্রেফতার

নিহত আরিফ শেখ

স্টাফ রিপোর্টার : বগুড়ায় রগ কেটে আরিফ শেখ নামে এক যুবককে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. তারেক (৩২)কে গ্রেফতার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১২- বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সোয়া ১২ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ আড়িয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে আরিফ শেখ হত্যা মামলার ৮ নম্বর আসামি তারেককে গ্রেফতার করা হয়।

তিনি বগুড়ার মহানগরের লতিফপুর কলোনী এলাকার আব্দুল খালেক বাদলের ছেলে। তিনি আড়িয়াবাজার এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন করে ছিলেন। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১১ জুলাই রাতে সন্ত্রাসীরা পাওনা টাকা ও বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে মহানগরের  লতিফপুর কলোনী এলাকায় বেলজিয়াম মাঠের কাছে মারধোরের এক পর্যায়ে ছুরিকাঘাত করে ও দুই পায়ে রগ কেটে দিয়ে আরিফ শেখকে হত্যা করে পালিয়ে যায়। পরে এ হত্যার ঘটনায় আরিফসহ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় রগ কেটে আরিফ শেখকে হত্যা, একজন গ্রেফতার

১

মোহাম্মদ উল্লাহ’র নিমন্ত্রণে ‘আলবিয়ন আর্ট গ্যালারি’তে অপূর্ব

২

বগুড়ায় ৫০ বোতল ফেয়ারডিলসহ দুই কারবারি গ্রেফতার

৩

চাঁপাইনবাবগঞ্জের সতীনের ছেলের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

৫

বগুড়ার শেরপুরে হযরত আলী হত্যা মামলার আসামি রইচের জামিন নামঞ্জুর

৬