নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ডাকবাংলো মাঠে এ আয়োজন করা হয়।
সন্ধানী ইস্ট ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের উদ্যোগে এবং ইটভাটা মালিক সমিতির সহযোগিতায় চিকিৎসা সেবার উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. ইমরুল কায়েস সাজু, সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাফফর রহমান, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইব্রাহীম সরকার, সাধারণ সম্পাদক ও খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন প্রমুখ।
মন্তব্য করুন







