জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার
নিজ বাসা থেকে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।
আরও পড়ুনবিমানবন্দর থানায় নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে উত্তেজনার সময় আখতারুজ্জামান বিমানবন্দরের কর্মকর্তাদের গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তিনি এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1790936436.jpg)





