ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৬:০১ পিএম

হাফিয রেদওয়ান

রূপা ও কাশফুলের বন্ধুত্ব

রূপা ও কাশফুলের বন্ধুত্ব

তিস্তা নদীর কোল ঘেঁসে যাওয়া ছোট্ট একটি গ্রামে বাস করে রূপা। সে চঞ্চল আর বৃদ্ধিমতি। তার পিতা-মাতা তাকে অনেক আদর করে। বিশেষ করে তার দাদু। স্কুল থেকে রোজ তার দাদু তাকে নিয়ে আসা যাওয়া করে। তিস্তার চর জেগেছে। চর জুড়ে প্রাকৃতিকভাবে কাশ বাগান হয়েছে। সেই কাশবাগানে প্রজাপতির আনাগোনা। সাদা-সাদা কাশফুল ফুটেছে। ফুরফুর করে কাশ ফুলগুলো আকাশে ওড়তে থাকে। ইশকুল ছুটি শেষে বাড়িতে আসার পথে রূপা এ দৃশ্য দেখে তার দাদুকে বলছে-”দাদু দেখো কাশফুল আকাশে উড়ে উড়ে সাদা মেঘের সাথে খেলা করছে।

দাদু আমাকে কাশ বাগানে নিয়ে যাও না! চল দাদু! চল না। দাদু তার জিদে রাজি হয়ে কাশ বাগানে নিয়ে গেলো। মৃদু বাতাসে দোল খাওয়া কাশফুল দেখে রূপা কাশফুলদের সাথে কথা বলে। তোমরা কি আমার বন্ধু হবে? আমার সাথে খেলবে? কাশফুলেরা বলল- হ্যাঁ আমরা সবাই তোমার বন্ধু হবো। তোমার সাথে খেলবো। ছোট্ট বন্ধু তোমার নাম কী? আমার নাম রূপা। তুমি কোন ক্লাশে পড়ো? রূপা বলল- আমি প্রথম শ্রেণিতে পড়ি। কাশফুলেরা বলল- তোমার হাসি খুব সুন্দর। রূপাও জলদি উত্তরে বলল- তোমাদের হাসিগুলোও খুব সুন্দর। ছোট্ট রূপার কথা শুনে দাদু অবাক। তুমি কার সাথে এতো সুন্দর করে কথা বলছো? কাশফুলের সাথে দাদু। চলে এসো আপু বাসায় যাবো। কালকে আবার আসিও। রূপা আর যেতেই চাইছে না। দাদু আর একটু থেকে যাই।

পরের দিন ইশকুল ছুটি শেষে। রূপা আবারও জিদ ধরে কাশ বাগানে যেতে। রূপা দৌড় দিয়ে কাশ বাগানে গিয়ে কাশফুলের সাথে কথা বলে- কাশফুলেরা বলে তোমার পবিত্র হাসিটা আমাদের ভালো লাগছে। রূপা বলল-তোমাদের হাসিগুলোও খুব খুব সুন্দর ও পবিত্র। আজ আমি তোমাদের সাথে সারাদিন খেলবো। ঠিক আছে বন্ধু। সারাদিন তাদের সাথে খেলা খেলে বিকেলে তার দাদুর সাথে বাড়িতে ফিরে যায়।

আরও পড়ুন

কাশফুলগুলো আকাশে উড়তে উড়তে রূপার বন্ধত্বের কথা দিন দিন ভুলে যাচ্ছে। দিনে দিনে আকাশে ভিড় জমিয়ে মেঘের সাথে বন্ধুত্ব করছে। বাগানে হাসি কোথায় যেনো উধাও হয়ে যাচ্ছে। রূপার দুইদিন ধরে জ্বর। ইশকুলে যেতে পারছে না। আর তার বন্ধুদের সাথে দেখা করতেও আর পারছে না। এদিকে কাশফুলেরা সারাদিন রূপার অপেক্ষায় থাকে রূপা আর আসে না। তারা সবাই আস্তে আস্তে আকাশে পাড়ি দিচ্ছে। আকাশে ক্ষনিকের বন্ধুত্বের জন্য আর ফিরবে না আপন বাগানে। রূপার জ্বর সেরেছে স্কুলে যেতে শুরু করেছে। স্কুল ছুটি শেষে আগের মতো কাশ বাগানে ছুটে আসে। 

কিন্তু তার বন্ধুদের আর দেখতে পারছে না বাগানে। শুধু একটি ছোট্ট কাশফুল তার অপেক্ষায় আছে। রূপা অভিমান কন্ঠে বলে বন্ধু তুমি যাও নাই? ছোট্ট কাশফুল জবাবে বলে না আর একটু পরে আমিও চলে যাবো। আমাদের বন্ধুত্ব সবসময় থাকবে। প্রতিবছর নতুন ক্লাশে ওঠবে আর আমাদের সাথে সারাদিন খেলবে। বিদায়  ছোট্ট বন্ধু আবার দেখা হবে আগামী বছরে। এই বলে ছোট্ট কাশফুল ফুরফুর করে আকাশে পানে উড়তে উড়তে মেঘের সাথে বিলীন হয়ে গেলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপা ও কাশফুলের বন্ধুত্ব

১

প্রাণ গ্রুপে ট্রেইনি এক্সিকিউটিভ পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

২

বিক্রয় ডটকমে নিয়োগ, ২২ বছর হলেই আবেদনের সুযোগ

৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

৪

রূপায়ণ গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, থাকছে না বয়সসীমা

৫

সবসময় বিরক্ত লাগে কেন?

৬