প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৫:৩৭ পিএম
এসএ২০ নিলামে নাহিদ রানা, ভিত্তিমূল্য কোটি টাকা
নাহিদ রানা
বাংলাদেশের পেসার নাহিদ রানা দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর আগামী মৌসুমের নিলামে উঠছেন। আগামী ৭ অক্টোবরের নিলামে ১৫৬ জন ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন তিনি।
নাহিদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১১ লাখ টাকার বেশি। নিলাম থেকে কোনো দল তাকে দলে নিলে আগামী মৌসুমে এসএ২০-তে বাংলাদেশের দুই ক্রিকেটারকে দেখা যেতে পারে।
এর আগে লেগ স্পিনার রিশাদ হোসেনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেইপ। গত মৌসুমে ডারবান সুপারজায়ান্টস বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
২০২৭ সালের ১৭ জানুয়ারি শুরু হবে এসএ২০-এর নতুন মৌসুম। ছয় দলের এই টুর্নামেন্টে খেলবে জোবার্গ সুপার কিংস, পার্ল রয়্যালস, সানরাইজার্স ইস্টার্ন কেইপ, এমআই কেপটাউন, ডারবান সুপারজায়ান্টস ও প্রিটোরিয়া ক্যাপিটালস। পার্ল রয়্যালস ও ডারবান সুপারজায়ান্টসের স্কোয়াড নিলামের আগেই পূর্ণ হয়েছে। বাকি চার দল নিলামের মাধ্যমে নিজেদের স্কোয়াডের প্রয়োজন মেটাবে।
এসএ২০-এর বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেইপ। দলটি এখন পর্যন্ত তিনবার শিরোপা জিতে টুর্নামেন্টটির সবচেয়ে সফল দল। এমআই কেপটাউন একবার চ্যাম্পিয়ন হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790851454.jpg)
_medium_1790847501.jpg)
_medium_1790845156.jpg)
_medium_1790844611.jpg)
_medium_1790844077.jpg)
_medium_1790838365.jpg)