ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৪:২৭ পিএম

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা চালু

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে আইসিএবি-এর নির্দিষ্ট সদস্যদের জন্য এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা চালু করা হচ্ছে।
 
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা সুশাসন, স্বচ্ছতা, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করায় সহায়তার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের এ  অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে তাঁদের জন্য কাস্টমাইজড ফিনান্সিয়াল ও লাইফস্টাইল সুবিধার একটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে।
 
প্রযোজ্য শর্ত সাপেক্ষে, এখন যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা ব্যাংকটির বিশেষ সেবাগুলো উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে আইসিএবি সদস্যপদ ও প্র্যাকটিশনার ফি-তে সাশ্রয়, নির্দিষ্ট পণ্যে ক্যাশব্যাক ও ফি মওকুফ, বাছাইকৃত লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা, পাশাপাশি বিনামূল্যে ডেবিট কার্ড করার সুবিধা।
 
এছাড়াও এই অংশীদারিত্বের আওতায়, যোগ্য আইসিএবি সদস্যরা স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর  বিস্তৃত প্রায়োরিটি ব্যাংকিং সেবাসমূহও উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে নিবেদিত রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা, ব্যাংক্যাসুরেন্স সুবিধা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক-এর মাধ্যমে শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং সুবিধা।
 
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার, এনামুল হক বলেন, “১২১ বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশের একটি বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসছে; যার মূল লক্ষ্য হলো ব্যাংকটির  অনন্য ও বৈচিত্র্যময় কার্যক্রমের মাধ্যমে ব্যবসা ও সমৃদ্ধির প্রসার ঘটানো। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা পেশাজীবীরা কেবল বাংলাদেশেই নয়, বরং বিশ্বজুড়েই সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ব্যবসায়িক ও নীতিগত কাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইসিএবি (ICAB)-এর সাথে আমাদের এই অংশীদারিত্ব তাঁদের সেই গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেয়। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাঁদের ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্য ও কাস্টমাইজড ব্যাংকিং সেবা করতে পারবো।”
 
“আইসিএবি-এর চেয়ারম্যান, সাব্বির আহমেদ এফসিএ বলেন, ‘আমাদের সদস্যদের জন্য সময় উপযোগী সেবা উপস্থাপন
করা আইসিএবির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর সঙ্গে এই সহযোগিতাকে স্বাগত জানাই, যা চার্টার্ড একাউন্ট্যান্টদের পেশাগত এবং ব্যক্তিগত উভয় প্রকারের আর্থিক চাহিদা পূরণ করবে। ব্যাংকিং এবং ফাইন্যান্সিং-এর  সুবিধাগুলো  আমাদের সদস্যদেরকে তাদের আর্থিক অগ্রাধিকারগুলো সুচারুরূপে পরিচালনা করতে সহায়তা করবে। আমরা আশা করি, আমাদের সদস্যরা এই অংশীদারিত্ব থেকে উপকৃত হবেন এবং প্রস্তাবিত সুযোগগুলোর সদ্ব্যবহার করবেন।”
 
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার, এনামুল হক এবং আইসিএবি-এর প্রেসিডেন্ট, সাব্বির আহমেদ এফসিএ, এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ প্রমাণিত হলে মিষ্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১

নোয়াখালীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৬৮ সদস্য আটক

২

বাংলাদেশের এসআর গ্রুপের সাথে তিনটি বড় গ্লোবাল কোম্পানির ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

৩

পদত্যাগের দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে: নির্বাচন কমিশনার

৪

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা চালু

৫

ব্রিটিশ ঘাঁটিতে হামলাচেষ্টায় ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত রয়েছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী

৬