বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন উপলক্ষ্যে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহামুদ লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় জলাতঙ্ক রোগের ভয়াবহতা, প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন-প্রসূতি, স্ত্রীরোগ ও সার্জারি বিশেষজ্ঞ ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ডু, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সামিউল হক, চিকিৎসা কর্মকর্তা ফারিহা খান ও চিকিৎসা কর্মকর্তা নিশাত রিমা।
আরও পড়ুনএসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্টাফরা উপস্থিত ছিলেন। সভায় জলাতঙ্ক প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ, কুকুর বা অন্যান্য প্রাণির কামড়ের পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া এবং প্রয়োজনীয় টিকা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন







