ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৪৪ পিএম

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসার অনুমোদিত সময়সীমার বেশি দেশটিতে অবস্থান করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের সময় কতদিন অবস্থান করা যাবে এবং কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস জানায়, কেউ যদি অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অথবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে ভবিষ্যতে তার যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

আরও পড়ুন

এ কারণে ভিসার শর্ত এবং অনুমোদিত অবস্থানের সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

দূতাবাসের সতর্কবার্তায় ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ ও ভিসার শর্ত সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

১

গুলিস্তান থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আটক

২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

৩

জাপানের জনবল চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে: মঈন খান

৪

স্কয়ার টয়লেট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

৫

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

৬