ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৫১ পিএম

‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্য ইমরানের, ব্যবস্থা নেবে বিসিবি

নারী এশিয়া কাপের পর এশিয়ান গেমসে গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেও নিগার সুলতানা জ্যোতির দল টুর্নামেন্ট শেষ করেছে শূন্য হাতে। পাকিস্তানের বিপক্ষে ১৪৫ রান তাড়া করতে গিয়ে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। এমন হারের পর নারী ক্রিকেট দল সমালোচনার মুখে পড়েছে।

সর্বশেষ এশিয়া কাপের পরই বাংলাদেশ নারী দলের একাধিক দায়িত্বে পরিবর্তনের গুঞ্জন উঠেছিল। এশিয়ান গেমসের পর সেই হাওয়া জোরালো হয়েছে। প্রধান কোচ সারোয়ার ইমরানের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি অক্টোবরে শেষ হচ্ছে। ফলে কোচের চুক্তি নবায়ন না হওয়া এবং অধিনায়কের পরিবর্তন সাধারণ প্রক্রিয়ারই অংশ।

এদিকে, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে জ্যোতি গত সপ্তাহে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সেটা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না– হারের পর এমন প্রশ্ন করা হয় প্রধান উত্তরে কোচ সারোয়ার ইমরানকে। জবাবে তিনি বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এটা হতে পারে না। আমরা একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি (ভালো পারফরম্যান্স) আশা করেন?'

 
 

প্রধান কোচের এমন বক্তব্যকে প্রত্যাখান করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এই পরিচালক জানিয়েছেন, ‘প্রথমত জ্যোতি যখন অধিনায়কত্ব ছাড়ল এরপর আমিই বলেছিলাম যে, এটাতে আমরা হতাশ এবং বিব্রত। কারণ এত বড় টুর্নামেন্টের মধ্যে জ্যোতির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত আসলে ঠিক না। জ্যোতি আমাদের সঙ্গে আলাপ করতে পারত। তারপর সিদ্ধান্ত জানাতে পারত, কিন্তু সেটা সে করেনি।’

আরও পড়ুন

এরপর বাবু মুখ খুললেন প্রধান কোচের বক্তব্য নিয়ে। সেটিকে কোচের মিথ্যাচার দাবি করে বিসিবি কৈফিয়ত চাইবে বলে দাবি বাবুর, ‘তার কাছে আমরা ব্যাখ্যা চাইব, না জেনে কেন কথা বলবে। মেয়েরা প্রধান কোচের বিরুদ্ধে আমার কাছে কয়েকবার অভিযোগ দিয়েছে। তার ব্যবহার ভালো না, তারপরও আমি কিছু বলিনি। আর আমি দায়িত্ব নেওয়ার আগেই দল সিলেক্ট হয়ে গিয়েছিল, সবকিছুই আগে ঠিক হয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘জ্যােতি অধিনায়কত্ব ছাড়ার পরে আমি নিজেই হতাশ হয়েছিলাম। বলছিলামও একাধিকবার। কিন্তু আজকে সে (সারোয়ার ইমরান) এটা নিয়ে মিথ্যাচার করেছে। অধিনায়ককে সাইজ করা হয়েছে বলা হয়েছে। এর জন্য আমরা তার কাছে কৈফিয়ত চাইব, কেন সে মিথ্যাচার করেছে!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া রেল স্টেশন এলাকায় অভিযান চালালো রেলওয়ে পুলিশ

‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্য ইমরানের, ব্যবস্থা নেবে বিসিবি

বগুড়ার গাবতলীতে  দুই দই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

কুড়িগ্রামের রাজারহাটে ৩ বছরেও চালু হয়নি সবজির মার্কেট

গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি