ওটিটিতে আসছে অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’
বিনোদন ডেস্ক: বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ানো সিনেমাটি এবার ঘরে বসেই দেখার সুযোগ পাবেন দর্শকরা।
জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম ও কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায় ‘মায়ার জঞ্জাল’। যদিও মুক্তির অনেক আগে থেকেই চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাগুলোর প্রদর্শন হয়।
ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে এটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড পায়। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এ ছবিটি সেরা চলচ্চিত্রের সম্মাননা জয় করে। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করে এটি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।
আরও পড়ুনসোমবার রাতে চলচ্চিত্রটি ওটিটিতে আসার খবর দেয় চরকি। সিনেমাটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে, জানানো হয়।
উল্লেখ্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প (বিষাক্ত প্রেম ও সুবালা) অবলম্বনে নির্মিত ‘মায়ার জঞ্জাল’। অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, ওপার বাংলার গুণী অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক যৌথভাবে প্রযোজনা করেছে।
মন্তব্য করুন


_medium_1789992176.jpg)
_medium_1789990085.jpg)
_medium_1789985460.jpg)
_medium_1789972910.jpg)
_medium_1789916330.jpg)
_medium_1790065336.jpg)
_medium_1790065000.jpg)
_original_1789018053_original_1789446627_original_1789534493_original_1789796238_original_1789879740_original_1789972098_medium_1790054290.jpg)