ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৮ পিএম

আশুলিয়া অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ নিতে হাসপাতালে এলজিআরডিমন্ত্রী

আশুলিয়া অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ নিতে হাসপাতালে এলজিআরডিমন্ত্রী

আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। এসময় মন্ত্রী তাঁদের পরিবারের সদস্যদেরও খোঁজখবর নেন।

অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

 

ড. আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জরুরি ভিত্তিতে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে হাসপাতালে আসা হয়েছে।

প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে তাঁদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং পাশে থাকার অঙ্গীকার করেছেন।

 

তিনি বলেন, সরকার এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতাল পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থানসচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়া অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ নিতে হাসপাতালে এলজিআরডিমন্ত্রী

বগুড়ায় মাদককারবারি আব্দুল মমিন ওরফে জয়ের জামিন নামঞ্জুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৭ জন আহত, আটক ২

ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

জয়পুরহাটে তিন ফার্মেসিকে জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিরুদ্ধে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ করে সংবাদ সম্মেলন