ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৭ পিএম

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলার পলাতক

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলার পলাতক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। পরবর্তী সময়ে জব্দ করা এসব সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৯ সেপ্টেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে এক অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাহমুদুল হাসান। প্রশাসনের উপস্থিতির টের পেয়ে পরিবহনকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত প্রশাসনের সহায়তায় জব্দকৃত সারগুলো মোট ২৫ হাজার ২৫০ টাকায় স্থানীয় কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন ও এলাকা সূত্রে জানা যায়, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দকৃত সারগুলো পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাটে অবৈধভাবে পাচার করছিলেন।

আরও পড়ুন

অভিযান প্রসঙ্গে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, সরকারি সার অবৈধভাবে পাচারের সাথে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির এবং অজ্ঞাত পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষকের সার নিয়ে যেকোনো অনিয়ম বা পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলার পলাতক

বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার - ২

সমালোচনার মুখে হাফেজদের দেওয়া সেই ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বগুড়ার সোনাতলা নাজির আখতার কলেজের ৩৫ শিক্ষকের মধ্যে ১৬ পদই শূন্য

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

বগুড়ার ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা