ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫২ পিএম

অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা চারজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ এবং মো. কামরুল হাসান, সিয়াম।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানিয়েছেন, চাঞ্চল্যকর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট তাদের চিন্তার জন্য ৩ ঘণ্টা সময় দিয়েছেন, যার পরে জবানবন্দি রেকর্ড করা হবে।

এটি একটি অত্যন্ত রোমহর্ষক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড যা সারা দেশকে নাড়া দিয়েছে। আসামিরা আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখলেও এখন পর্যন্ত কুমিল্লা বারের কোনো আইনজীবী তাদের পক্ষে বা বিপক্ষে কোনো ওকালতনামা বা দরখাস্ত দেননি।

আরও পড়ুন

বার সবসময় সচেতন রয়েছে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সাইফুল ইসলাম তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়।

 অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে সুকৌশলে সেখানে নেওয়া হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার

বিবাহিত নারী বাবার বাড়িতে মুসাফির না মুকিম?

৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং, লাগবে এইচএসসি পাস

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক ঘটনায় চার নারী ধর্ষিত গ্রেফতার ৫

বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করলে আজীবন পাবেন পেনশন