ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২৬ পিএম

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে পড়ে মুহাম্মদ রাহাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ির প্রবাসী রুবেলের ছেলে।

আরও পড়ুন

জানা গেছে, রুবেল তার ছেলে রাহাত ও পরিবারের সদস্যদের নিয়ে ইছাখালী আদিলপুর এলাকায় বন্ধু জাহেদের বাসায় বেড়াতে যান। সেখান থেকে অটোরিকশাযোগে ফেরার পথে মদিনা টাওয়ারের সামনে শিশুটি মায়ের কোল থেকে সড়কে পড়ে যায়। এ সময় অটোরিকশার একটি চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সায়দার জিগার জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

নিখোঁজের একদিন পর ডোবা থেকে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার

বগুড়ার কামারগাড়িতে রেলের জায়গা উদ্ধারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে তর্কে জড়ান লিজগ্রহীতা

নারায়ণগঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার