ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫০ পিএম

নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ২ হাজার টাকা জরিমানা

নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ২ হাজার টাকা জরিমানা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিক্রির জন্য রাখা প্রায় ৫২ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সবচেয়ে বড় সাপ্তাহিক হাট হাটখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ। জরিমানাপ্রাপ্ত মাছ ব্যবসায়ীর নাম ছানাউল ইসলাম(৪০)। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী।

আরও পড়ুন

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, পিরানহা আগ্রাসী প্রজাতির মাছ। জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। সাধারণ ক্রেতাদের মাছ কেনার সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীর নিকট হতে জব্দকৃত মাছ মাটিতে পুঁতে রাখার নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আগুনের ঝুঁকিতে মার্কেট ও শপিংমল, নিউ মার্কেটে আন্ডারগ্রাউন্ড জলাধার নির্মাণ জরুরি

নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ২ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে আবারও বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে চোর

তরুণদের অভিনয় শেখাবেন মোশাররফ করিম

রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নওগাঁর পোরশায় বিষাক্ত কীটনাশক স্প্রে করে কৃষকের জমির ধান নষ্ট করল দুর্বৃত্তরা