ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০ পিএম

ভারতের অধিনায়কের সঙ্গে জ্যোতির হাত না মেলানো নিয়ে যা বলছে বিসিবি

ভারতের অধিনায়কের সঙ্গে জ্যোতির হাত না মেলানো নিয়ে যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি। একে অধিনায়কের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

গত বছর পুরুষদের এশিয়া কাপ থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দলের অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা দেখা যাচ্ছে। এবার জ্যোতিও এমনটা ঘটানোয় বিষয়টি সামনে এসেছে। তবে বিসিবি জানিয়েছে, এটি জ্যোতির একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।

বাবু ক্রিকবাজকে বলেছেন, ‘অবশ্যই, হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তটি তার নিজের। আমরা বিশ্বাস করি, খেলাধুলা বিশ্বকে একত্রিত করে। শুধু ভারতের সঙ্গে নয়, সব দেশের সঙ্গেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাই সে যা করেছে, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

আরও পড়ুন

এদিকে জ্যোতির অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান। এশিয়ান গেমস শেষ হওয়ার পর এসব অভিযোগ এবং দলের পারফরম্যান্স পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাবু আরো বলেছেন, পারফরম্যান্স ও অভিযোগ দুটো বিষয় নিয়েই আমরা বোর্ড সভাপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু সামনে এশিয়ান গেমস আছে, তাই গেমস শেষ হওয়ার পর আমরা পুরো পরিস্থিতি মূল্যায়ন করবো। 

তিনি আরো বলেন, প্রথমে আমরা দেখবো এশিয়ান গেমসে দল কেমন করে। এরপর কী করা প্রয়োজন, সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের অনেক ঘাটতি আছে। আমরা বড় দলগুলোর বিপক্ষে জিততে পারিনি। বিশ্বকাপেও ভালো খেলেছি, কিন্তু ছোটখাটো ভুলের কারণে হেরেছি। দলকে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য আমরা কাজ করছি। এশিয়ান গেমসের পর কী করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের অধিনায়কের সঙ্গে জ্যোতির হাত না মেলানো নিয়ে যা বলছে বিসিবি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ছাড়িয়ে গেলেন রুট

প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

দুইদিনে ১০৯ রাউন্ড গুলি উদ্ধার, মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড

স্বাস্থ্যসেবা কোনো করুণা নয়, এটা মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান