ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৬ পিএম

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর স্থগিত করা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ যাবতীয় বিষয় নিশ্চিত করতে সরকারের সব দপ্তর সমন্বিতভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে। আশা করছি, অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে।’

আরও পড়ুন

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রী আসবেন বলে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বর্তমানে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তার সফর স্থগিত করা হয়েছে। তিনি নতুন নির্ধারিত তারিখে আগামী পহেলা অক্টোবর ফেনী সফরে আসবেন। এসময় তিনি ফেনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

মেসি পরবর্তী নতুন অধ্যায়ে আর্জেন্টিনা

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত ইরানের

জোর করে নেয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই : হাইকোর্ট

মোদির নৈশভোজে যোগ দেননি চীনা প্রেসিডেন্ট, জানা গেল নেপথ্যের কারণ

আদানির বিকল ইউনিট সচল, আজই বিদ্যুৎ পাবে বাংলাদেশ