ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৪ পিএম

নীলফামারীর ডিমলায় মাদক সেবনের অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

নীলফামারীর ডিমলায় মাদক সেবনের অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় একটি আবাসিক বাড়িতে মাদক সেবনের অভিযোগ ওঠার পর থানায় কর্মরত চার পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। গতকাল শুক্রবার তাদের ক্লোজড করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন, ডিমলা থানার কনস্টেবল মো. রমজান আলী, মো. তালাত মাহমুদ, মো. শামীম ইসলাম ও মো. মশিউল হক। এলাকাবাসী সূত্রে জানা যায়, ডিমলা সদর ইউনিয়নের ইসলামিয়া ডিগ্রি কলেজ মোড়সংলগ্ন পশ্চিমপাশে পাকা সড়কের সাথে মশিয়ার রহমানের বাড়িতে তার ছেলে মোতাহার হোসেন সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।

ওই বাড়িতে নিয়মিত অপরিচিত লোকজনের আনাগোনা এবং মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল বলেও এলাকাবাসীর অভিযোগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই বাড়িতে সন্দেহজনক লোকজনের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী প্রতিবাদ করেন।

আরও পড়ুন

একপর্যায়ে এলাকাবাসী সেখানে থাকা চার ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করার চেষ্টা করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের মধ্যে একজন ডিমলা থানায় কর্মরত কনস্টেবল মো. রমজান আলী ছিলেন।

ঘটনার বিষয়টি জানাজানি হলে নীলফামারী পুলিশ সুপারের নজরে আসে। এ বিষয়ে ডিমলা থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, চার পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলায় মাদক সেবনের অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ

‘বিটিভি’র ‘দ্য মিউজিক লিজেণ্ডস’-এ গাইলেন সাব্বির-স্মরণ

বগুড়ায় নানার সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ : সংবাদ সম্মেলনে চার বোন

বগুড়ার মোকামতলায় সড়ক ও ফুটপাতে অবৈধ দোকান-স্থাপনা

শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু করা ডাকসু নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন উপ-উপাচার্য