ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৭ পিএম

বগুড়ার শেরপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোভ্যান ছিনতাই

বগুড়ার শেরপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোভ্যান ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নায়েব আলী (৩৫) নামের এক অটো ভ্যানচালককে কোল্ডড্রিংকসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী অটো ভ্যানচালক নায়েব আলী উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামের বাসিন্দা।

এলাকবাসি সূত্রে জানা যায়, নায়েব আলীকে ভবানীপুর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি কৌশলে কোল্ডড্রিংকসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পান করায়। কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তার অটো ভ্যানটি নিয়ে চম্পট দেয়। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। তবে ঘটনা শুনেছি। অতিদ্রুত ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোভ্যান ছিনতাই

সোনারগাঁয়ে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

জয়পুরহাটের পাঁচবিবিতে আখক্ষেত থেকে নিখোঁজ তমেজুলের মরদেহ উদ্ধার

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বগুড়ার নন্দীগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মোশারফ

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক