ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০৮ পিএম

সরকারিভাবে জর্ডানে ২০০ কর্মী নিয়োগ, বিমান ভাড়াসহ থাকছে ওভারটাইম সুবিধা

সরকারিভাবে জর্ডানে ২০০ কর্মী নিয়োগ, বিমান ভাড়াসহ থাকছে ওভারটাইম সুবিধা

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের আটলান্টা গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে ‘মেশিন অপারেটর’ পদে ২০০ জন দক্ষ নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। ১১ সেপ্টেম্বর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন। থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

এক নজরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • সাক্ষাৎকারে তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৮টা
  • আবেদন পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকার
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩ বছর)। তবে চাকরি নবায়নযোগ্য
  • প্রার্থীর ধরন: নারী
  • বয়স: ২০-৩৫ বছর
  • অভিজ্ঞতা: মেশিন অপারেটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    কর্মস্থল: জর্ডান

সরাসরি সাক্ষাৎকারের স্থান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।

আরও পড়ুন

সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনতে হবে

  • ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)
  • মূল পাসপোর্ট, পুরনো পাসপোর্ট থাকলে অবশ্যই মূল পাসপোর্ট
  • ৩ টি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে
  • বর্তমানে চাকরির পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি ও কলম।
  • আবেদন ফি ১০০ টাকা

চাকরির শর্তাবলি

  • দৈনিক ৮ ঘণ্টা ডিউটি
  • সপ্তাহে ৬ দিন
  • চাকরির চুক্তি ৩ (তিন) বছর (নবায়নযোগ্য)
  • নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।
  • চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
  • মাসিক বেতন ১৩০ জর্ডানি দিনার এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

সরকারিভাবে জর্ডানে ২০০ কর্মী নিয়োগ, বিমান ভাড়াসহ থাকছে ওভারটাইম সুবিধা

ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধনে বাল্যবিবাহ,বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে

৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: সংসদে প্রধানমন্ত্রী