১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি
আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসতে যাচ্ছে ব্যালন ডি’অরের এবারের আসর। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ফুটবল পুরস্কারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ১৭তমবারের মতো জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যালন ডি’অরের মনোনীতদের নাম ঘোষণা করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। এবারের বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসির সঙ্গে রয়েছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, জুড বেলিংহাম, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়রসহ ইউরোপ ও বিশ্ব ফুটবলের একঝাঁক তারকা।
রেকর্ড আটবার ব্যালন ডি’অর জেতা মেসি গত দুই আসরে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না। এবার আবারও তালিকায় ফিরেছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।
আরও পড়ুনতবে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ তারকার সর্বশেষ মনোনয়ন ছিল ২০২৩ সালে।
মন্তব্য করুন




_medium_1788865909.jpg)
_medium_1788862680.jpg)
_medium_1788857777.jpg)

