ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৮ পিএম

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-বগুড়ার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিরা হলো, বগুড়া মহানগরের মালগ্রাম চাপড়পাড়ার বাবলু প্রামাণিকের ছেলে পারভেজ (৩১) ও  বাদুড়তলার মৃত ইয়াছিন ফকিরের স্ত্রী বেদেনা ওরফে এলিজা (৭০)।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীররাতে খান্দার পাসপোর্ট অফিস এলাকা থেকে পারভেজকে এবং বাদুড়তলা থেকে বেদেনাকে গ্রেফতার করা হয়। মাদক মামলার রায়ে এদের বিরুদ্ধে এক বছর করে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়। সাজা দেয়ার পর তারা পলাতক ছিল। তাদের বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হয়েছিল।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

নরসিংদীর তালিকাভুক্ত সন্ত্রাসী ‘অস্ত্র হান্নান’ ঢাকায় গ্রেপ্তার

বৃষ্টিতে শেরপুর-নন্দীগ্রাম সড়কে চরম ভোগান্তি, খুঁড়েই লাপাত্তা ঠিকাদার

বগুড়ার শেরপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদন্ড

নওগাঁয় দুর্বৃত্তদের হাতে স্বর্ণালঙ্কার ব্যবসায়ী খুন

জয়পুরহাটের আক্কেলপুর স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির তদন্ত বুধবার