ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৫০ পিএম

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে এসব হামলা শুরু হয়। নাবাতিয়েহ, আরব সালিম, নাবাতিয়েহ আল-ফাওকা ও কাফর রেমান এলাকায় এসব হামলা চালানো হয়।

আরব সালিমে একটি ভবন খালি করার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে দুই নারী নিহত এবং ছয়জন আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকায় ইসরাইলি বিমান হামলায় আরও দু’জন নিহত হয়েছেন। নাবাতিয়েহ শহরেও হামলা চালানো হয়। এতে লেবাননের এক সংসদ সদস্যের ভাইয়ের মালিকানাধীন একটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে যায় এবং আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

কাফর রেমানে হামলায় শহরটির প্রয়াত সাবেক মেয়রের বাড়ি ধ্বংস হয়েছে। আহত পাঁচজনকে নাবাতিয়েহের হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। এছাড়া নাবাতিয়েহ শহরের সাইয়্যিদা মাসুমা গার্ডেনেও হামলা চালানো হয়েছে। আগের দিন হামলায় ক্ষতিগ্রস্ত পৌর পার্কটির অবশিষ্ট অংশও এই হামলায় ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি ড্রোন পাঠানোর জবাবেই এসব হামলা চালানো হয়েছে। ইসরাইল এই ঘটনাকে ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। গত মার্চে হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর থেকে লেবাননে ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। লেবাননের হিসাবে, এসব হামলায় ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

অন্যদিকে, ইসরাইলি বাহিনী এখনো লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার গভীর একটি স্বঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’-এ অবস্থান করছে। খবর : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪

ফিফার বাধা পেরিয়ে আবারও চেনা রূপে বসুন্ধরা কিংস

 মৌসুমের প্রথম হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারালো আর্সেনাল

হানাহানি নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : রাষ্ট্রপতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের খাদ্যসেবা ব্যবস্থাপনা বিষয়ক ব্যবহারিক শিক্ষা কার্যক্রম

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত