ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৯ পিএম

শজিমেক হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন : নিরপেক্ষ তদন্তের দাবি স্বজনদের

শজিমেক হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন : নিরপেক্ষ তদন্তের দাবি স্বজনদের

স্টাফ রিপোর্টার: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রোগীর পরিবার। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে রোগীর পরিবার জানায়, গত ১ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রোগীর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও প্রেসক্রিপশনে অসঙ্গতি দেখে ভুল চিকিৎসার আশঙ্কা করেন স্বজনেরা।

এ বিষয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের কাছে জানতে চাইলে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রোগীর স্বজনেরা ফোনে পরিচিত লোকজনকে ডেকে আনলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মেস ও আবাসিক এলাকা থেকে আরও ইন্টার্ন চিকিৎসক এসে সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালান। হাসপাতালে ভর্তির সময় স্বজনদের সঙ্গে লাঠিসোঁটা বা কোনো ধরনের অস্ত্র থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুন

তারা কেবল রোগীর চিকিৎসা ও মৃত্যুর কারণ জানতে চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন। এছাড়া সংঘর্ষের পর মরদেহ হস্তান্তরে বিলম্ব ও গড়িমসি করা হলে স্বজনদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় বাইরে থাকা আরও আত্মীয়স্বজন হাসপাতালে পৌঁছালে তাদের ওপরও চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

আহত স্বজনদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে ঘটনার প্রকৃত চিত্র উদঘাটনে সিসিটিভি ফুটেজ, ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনার দাবি জানায় পরিবার। সংবাদ সম্মেলনে, নিজেদের নির্দোষ দাবি করে পরিবার আশঙ্কা প্রকাশ করছে যে, প্রকৃত ঘটনা আড়াল করে উল্টো তাদেরই দায়ী করার চেষ্টা চলছে।

তবে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের পক্ষের কেউ অপরাধ করে থাকলে তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তার পাশাপাশি রোগী ও স্বজনদের নিরাপত্তা এবং চিকিৎসা নিয়ে যৌক্তিক প্রশ্ন করার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শজিমেক হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন : নিরপেক্ষ তদন্তের দাবি স্বজনদের

জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর

গাজা থেকে সব ফিলিস্তিনিকে বিতাড়নের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি রাজু ধরাছোঁয়ার বাহিরে

রাজশাহীতে কর্ণহার থানার সামনে মশাল মিছিলের পর পুলিশি মামলা, গ্রেফতার ৩

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ সবাই এক সাথে কাজ করতে চাই : এমপি বাদশা