ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৬ পিএম

দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান : দীনেশ ত্রিবেদী

দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান : দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যকার আলোচনা চলমান। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সব আলোচনাই চলমান থাকবে। দুই দেশের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপও তৈরি করতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের ভারত সফরের বিষয়ে তিনি বলেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান স্পিকার খুবই অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ভালো ফুটবলার।

ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের সংসদ কীভাবে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও কীভাবে উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যকার আলোচনা চলবে। আর এটাই গণতন্ত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যা 

মেয়েদের বই কিনে দিতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে এক মা

তৃতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টিতে খালেদ

দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান : দীনেশ ত্রিবেদী

রেকর্ড ট্রান্সফার ফি-তে ম্যানসিটিতে আর্জেন্টাইন তারকা

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বিমানঘাঁটি না সরলে কঠোর ব্যবস্থা : ইরান