ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত মিশুক গাড়ির এক যাত্রী নিহত ও আহত হয়েছেন আরও তিনজন। উপজেলার খুকনী-শাহজাদপুর আঞ্চলিক সড়কের শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নিহত রুহুল আমিন (৫৫) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকালে একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িকে একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন

এতে মিশুকের যাত্রী রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ এলাকায় প্রায়শই ঘটছে এমন ঘটনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ মজুত সার জব্দ ও জরিমানা গোডাউন সিলগালা

পাবনার ফরিদপুরে চার শিক্ষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি আটক

কুড়িগ্রামে তিস্তার ভয়াবহ ভাঙন ধসে গেল বুড়িরহাট ক্রসবাঁধ

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির বাণিজ্যিক কার্যক্রম