ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০১:১৩ পিএম

কিয়েভে রুশ হামলায় নিহত বেড়ে ৩৭

কিয়েভে রুশ হামলায় নিহত বেড়ে ৩৭, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে আবাসিক এলাকার কাছে অস্ত্রের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন, যাদের মধ্যে চারজন শিশু। বিস্ফোরণের পর প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর : বিবিসি

শুক্রবার (২৮ আগস্ট) রাতে কিয়েভের বুচা জেলার মিলা গ্রামে থাকা ওই অস্ত্রের গুদামে হামলা হয়। হামলার পর সেখানে থাকা গোলাবারুদ, মাইন ও ড্রোন বিস্ফোরিত হতে থাকে। এতে আশপাশের প্রায় ১৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আবাসিক এলাকার এত কাছে বিস্ফোরক সংরক্ষণ করা ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। জেলেনস্কি আরও বলেন, বিস্ফোরক সংরক্ষণের জন্য জায়গাটি বেছে নেওয়া ‘অত্যন্ত গুরুতর অবহেলা’। 

আরও পড়ুন

কারণ নিয়ম অনুযায়ী, বাড়িঘর বা আবাসিক এলাকার কাছাকাছি গোলাবারুদ রাখা নিষিদ্ধ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী মিলা গ্রামের একটি গোলাবারুদের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, সেখানে দীর্ঘপাল্লার চালকবিহীন ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ ও উৎক্ষেপণ সরঞ্জাম রাখা ছিল।

এর আগে জুলাই মাসে কিয়েভের কাছে ভিশনেভে একটি অস্ত্রের গুদামে হামলার পরও একই ধরনের বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ৯ জন নিহত, বহু মানুষ আহত এবং ২৮০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার আবাসিক এলাকার কাছে অস্ত্রের গুদামে হামলার ঘটনায় ইউক্রেনে ক্ষোভ আরও বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিয়েভে রুশ হামলায় নিহত বেড়ে ৩৭

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন : চ্যালেঞ্জ করে রিট

ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

গুম কোনো সাধারণ অপরাধ নয়, এটি মানবতাবিরোধী অপরাধ : রাষ্ট্রপতি

বগুড়া সাতমাথায় নির্মাণাধীন ড্রেন থেকে ৩৩৪টি গুলি উদ্ধার

 কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের নবম মৃত্যুবার্ষিকী আজ