ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১২:৩৩ পিএম

সৌদি প্রো লিগ

রোনালদোর গোলে আল নাসরের জয়

রোনালদোর গোলে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক : রিয়াদের আল আউয়াল পার্কে আল তাওয়ুনকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। দলের জয়সূচক গোলটি এসেছে রোনালদোর পা থেকে। দলকে জেতানোর পাশাপাশি লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি।

গতকাল শুক্রবার নিজেদের মাঠে আল তাউনকে আতিথ্য দেয় রিয়াদের ক্লাবটি।

ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের পক্ষে ছিল না। ১১ মিনিটেই বাসেম মোহাম্মদ আলহুরাইজির গোলে এগিয়ে যায় আল তাওয়ুন। তবে বিরতির ঠিক আগে ম্যাচে ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রোনালদোর স্বদেশি সামু কস্তা গোল করে সমতা ফেরান। 

বিরতির পর গোল করেন সিআর সেভেন। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশকে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন এ সৌদি ফরোয়ার্ড।অন্যদিকে, আল নাসরের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা এখন ১০৪।

আরও পড়ুন

এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দলটি। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল।

আগামী ৬ সেপ্টেম্বর আল হাতহাদের বিপক্ষে লিগে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আল নাসর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপ, আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছিনতাইকারী খুন

ভেনেজুয়েলায় সাড়ে ৬ হাজার কোটি ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র

নাটোরের বাগাতিপাড়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-থাইল্যান্ডকে পেছনে ফেলবে বাংলাদেশ

রোনালদোর গোলে আল নাসরের জয়