ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০২:৩৪ এএম

এটা আন্দোলন নয়, যুক্তির আত্মহত্যা: প্রতিমন্ত্রী ইশরাক

ছবি : সংগৃহীত, এটা আন্দোলন নয়, যুক্তির আত্মহত্যা: প্রতিমন্ত্রী ইশরাক

জ্বালানি সংকটের প্রতিবাদে হাজার হাজার গাড়ির লং মার্চের কর্মসূচি নিয়ে সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তার মতে, জ্বালানি সংকটের প্রতিবাদে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে দীর্ঘ পথের কর্মসূচি জ্বালানি পুড়িয়ে ক্ষয়ক্ষতি বাড়ানোর নামান্তর।

শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি এটা আন্দোলন নয়, যুক্তির আত্মহত্যা দাবি করেন কটাক্ষ করে বলেন, সাতক্ষীরা-৪ মার্কা জোটের কাছ থেকে অবশ্য এর চেয়ে বেশি কিছু আশা করাও বাড়াবাড়ি।

আরও পড়ুন

ইশরাক বলেন, জ্বালানি সংকটের সময়ে এমন কর্মসূচি বাস্তবসম্মত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার মতে, আন্দোলন কর্মসূচির পাশাপাশি বিরোধী জোটের নেতৃত্ব ও কর্মপদ্ধতিতেও সংস্কারের প্রয়োজন রয়েছে।

পোস্টে তিনি কার্যকর আন্দোলনের জন্য আগে কাণ্ডজ্ঞানসম্পন্ন ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা আন্দোলন নয়, যুক্তির আত্মহত্যা: প্রতিমন্ত্রী ইশরাক

যাত্রাবাড়ী থানা থেকে পালানো হত্যা মামলার নারী আসামি গ্রেপ্তার

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, সম্পর্ক ছাড়ার ঘোষণা যুবকের