ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০১:২১ এএম

দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

ছবি : সংগৃহীত, দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : নেপালে শুটিং করতে গিয়ে বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল ‘শিকার’ সিনেমার টিম। টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেও শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী নেপালে গিয়েছিলেন। পাহাড়ি পরিবেশে শুটিং চলার মধ্যে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে পরিস্থিতি কঠিন হয়ে পড়ে।

অতিবৃষ্টিতে নেপালের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। কোথাও সড়ক পানিতে ডুবে যায়, আবার কোথাও ভূমিধসে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, পুরো টিম নিরাপদে ছিল। তবে সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা কিছুটা চ্যালেঞ্জিং ছিল।

আরও পড়ুন

অপু বিশ্বাস বলেন, নেপালে অবস্থানকালে তারা বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেন।

এদিকে একই দুর্যোগের কারণে এখনো নেপালে অবস্থান করছেন সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, দেশে ফেরার নির্ধারিত পথ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।

তবে তাসরিফ জানিয়েছেন, তিনি ও তার সঙ্গে থাকা বন্ধুরা নিরাপদে আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চেষ্টা, গ্রেফতার ১৪

বিধ্বংসী বোলিংয়ে ১১০ রানেই অলআউট পাকিস্তান

নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, জায়গা নেই মর্গেও

ফ্যাসিবাদী সরকারের আমদানি-নির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কর্মসংস্থান সৃষ্টির বদলে সরকার বেকারত্ব বাড়াচ্ছে : মঞ্জু