প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক চলছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনএদিকে জাতীয় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যু ও জনদুর্ভোগের বিভিন্ন ইস্যু নিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও তীব্র বিদ্যুৎ সংকট এবং দফায় দফায় লোডশেডিংয়ের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদে এবার জোরালো ভূমিকা পালন করবে বিরোধী দল। পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও বিরোধী দলীয় সংসদ সদস্যরা সরব হবেন বলে শক্ত ইঙ্গিত পাওয়া গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787809040.jpg)

_medium_1787733239.jpg)

_medium_1787758224.jpg)
_medium_1787757417.jpg)
_medium_1787734553.jpg)
_medium_1787747555.jpg)