ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ১০:৪৯ পিএম

বগুড়ায় স্কুল ছাত্রী অপহরণ, বাবা খালাস ছেলের ১৪ বছর কারাদন্ড

বগুড়ায় স্কুল ছাত্রী অপহরণ, বাবা খালাস ছেলের ১৪ বছর কারাদন্ড

কোর্ট  রিপোর্টার :  বগুড়ায় স্কুল ছাত্রী অপহরণ রায়ে অভিযুক্ত আসামি সুজন মিয়া (৩২)কে ১৪ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামির বাবা এই মামলার অপর আসামি সাজু মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাসের আদেশ দয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি সাজু মিয়া জামিনে যাওয়ার পর হতে পলাতক আছে এবং গ্রেফতারের পর হতে তার সাজা কার্যকর হবে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ২ এর বিচারক এ,এস,এম তাসকিনুল হক গতকাল সোমবার এই মামলার রায় দেন।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার জবারীর পুর হরিপুরের খালাসপ্রাপ্ত আসামি সাজু মিয়ার ছেলে সাজাপ্রাপ্ত আসামি সুজন মিয়া গত ২০১৬ সালের ১ মে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাশের গ্রামের ওই স্কুল ছাত্রীকে তার বাড়ির আঙ্গিনা হতে অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন

ওই ঘটনার পর ওই ছাত্রীর বাবা বাদি হয়ে এই মামলা দয়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে ওই আদালতের পিপি এড. মোঃ মোজাম্মেল হক এবং আসামি পক্ষে বিনয় কুমার দাষ (বিশু)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্কুল ছাত্রী অপহরণ, বাবা খালাস ছেলের ১৪ বছর কারাদন্ড

পাবনার চাটমোহরে কৃষক রোপা আউশে ঝুঁকেছে, ফলন ভালো, খরচ কম

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যাকান্ডে জড়িতরা অধরা

বগুড়ার শিবগঞ্জে ছাত্রলীগ নেতা পাইলট গ্রেফতার

বগুড়ার শেরপুরে বাগানে ঢুকে হামলা মারধর ও হত্যার হুমকি

কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের জেল জরিমানা