ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০৮:৫২ পিএম

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছরের এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়। এ নিয়ে নানা আলোচনা হলেও কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক বলছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি। তার ধারণা, ভয় বা মানসিক চাপ থেকে এমন আচরণ হতে পারে।

আজ শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় বিষয়টি জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

জানা গেছে, শিশুটির নাম মুস্তারীন আদ্রিতা। সে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো শব্দ করতে এবং অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এরপর থেকেই ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। তবে সেই বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির পরিবারও এ বিষয়ে প্রকাশ্যে কোনো তথ্য দেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৩৭টি হাস্কিংমিল ঝুঁকিতে উৎকণ্ঠায় মালিক ও শ্রমিকরা

ভালো স্ক্রিপ্ট পেলেই অভিনয় করবেন ঈশিতা, শুভ জন্মদিন

জয়পুরহাটের কালাইয়ে গাঁজাগাছসহ এক মাদককারবারি আটক

বগুড়ার ধুনটে কাঁচা সড়কে পানি জমে থাকে সারা বছর, হাজারো মানুষের চরম দুর্ভোগ

তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী