ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী আহত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভূল্লী থানার ১১ মাইল এলাকায় ছলছলি ব্রিজসংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- স্নেহা(১৪), তাছলিমা(১৪), শাকিব(১৭), সুমাইয়া আক্তার সাথী(১৪), মেনকা(৪৫) ও অটোরিকশাচালক মো. আজিজুল(৪৫)। তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
ভূল্লী থানার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা থেকে ভূল্লীর দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ট্রাক ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার পথে অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আহতদের স্বজনেরা ট্রাকটিকে ধাওয়া করেন।
আরও পড়ুনপরে পঞ্চগড়ের বোদা উপজেলার শুভেচ্ছা পাম্পের সামনে ট্রাকটি থামিয়ে চালককে আটক করেন তারা। পরে তাকে ভূল্লী থানায় সোপর্দ করা হয়। তার নাম মো. সেলিম রেজা মুক্তার(৫৫)। তিনি পাবনার বেড়া উপজেলার সন্তুপুর এলাকার বাসিন্দা। ভূল্লী থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন



_medium_1787404457.jpg)




_medium_1787394826.jpg)