ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ১০:০৬ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে

অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে এসিল্যান্ডের ওপর বালুদস্যুদের হামলা 

ছবি: দৈনিক করতোয়া, অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে এসিল্যান্ডের ওপর বালুদস্যুদের হামলা 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: অবৈধ বালু পাচাররোধে অভিযানে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জাহান তন্বী হামলার শিকার হয়েছেন। এসময় একটি বালুবোঝাই ট্রলি আটক করলে বালুদস্যু সিন্ডিকেটের শতাধিক নারী-পুরুষ ওই কর্মকর্তাসহ ভ্রাম্যমাণ আদালতের পুলিশ সদস্যসহ অন্যান্যদের প্রায় আধাঘন্টা আটক করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ট্রলিটি থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জাহান তন্বী। সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহাগিলী ইউনিয়নের ময়নাকুড়ি বাজারের পূর্বদিকে সিনহা কোম্পানী সংলগ্ন ডাংগাপাড়া গ্রামে চাড়ালকাঁটা নদী থেকে অবৈধভাবে বালু লুটের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় বালুবোঝাই তিনটি ট্রলি আটকের চেষ্টা করলে ২টি ট্রলির চালক ট্রলি নিয়ে দ্রুত সটকে পড়ে। সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী অপর ট্রলিটি আটকের জন্য সামনে দাঁড়ালে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বালুদস্যুরা। এসময় ট্রলিটি আটক করে পুলিশ।

আরও পড়ুন

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী জানান, ২টি ট্রলি পালিয়ে গেলে অপরটি আটকের জন্য সামনে গেলে বালু উত্তোলনের সাথে জড়িতরা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে সরকারি গাড়ীর সামনে বালু সিন্ডিকেটের শতাধিক নারী-পুরুষ অবস্থান নেয় এবং আমাদের আটক করে। একপর্যায়ে তারা গাড়ির সামনে বসে ও শুয়ে পড়ে। বালুর ট্রলি ছেড়ে না দেয়া পর্যন্ত তারা সরকারি গাড়িও ছাড়বেন না বলে হুমকি দেয়। বিষয়টি ইউএনওকে অবগত করা হলে অতিরিক্ত পুলিশ গিয়ে আমাদের উদ্ধারসহ ট্রলিটি থানায় নিয়ে এসেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর জানান, খবর পেয়ে সবাইকে উদ্ধারপূর্বক আটক ট্রলিটি থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে এসিল্যান্ডের ওপর বালুদস্যুদের হামলা 

রাজশাহীতে সৎ ছেলেকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

জামায়াত যত ছড়াবে, ততো দেশের জন্য ক্ষতি হবে : প্রতিমন্ত্রী নুর

বগুড়ার কাঁঠালতলা মোড়ে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

মাছ বিক্রি করে খেলা শেখা ফারিহা নতুন কুঁড়ির সেরা খেলোয়াড়

ময়লা চাল মুহূর্তেই সাদা, সূর্যের তাপে বিদ্যুৎ : বগুড়ায় ৩দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল এক্সপো