ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ১০:০৮ পিএম

বগুড়ায় স্যানিটারি ন্যাপকিন কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা

বগুড়ায় স্যানিটারি ন্যাপকিন কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের চক ফরিদ এলাকায় একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব। অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের তুলা ও টিস্যু দিয়ে স্যানিটারি ন্যাপকিন এবং অন্যান্য চিকিৎসাসামগ্রী তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির দুই লাখ টাকা জরিমানা এবং এর উৎপাদন অংশ সিলগালা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার (১৬ আগস্ট) দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে “এশা এন্টারপ্রাইজ” নামক ওই প্রতিষ্ঠানে নারীদের ব্যবহার্য স্যানিটারি ন্যাপকিন তৈরির ক্ষেত্রে ভয়াবহ অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ বা বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই অত্যন্ত নিম্নমানের তুলা ও টিস্যু দিয়ে এই পণ্য তৈরি করছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ।

অভিযানকালে দেখা যায় পণ্যের মোড়কে ভুয়া ঠিকানা হিসেবে ‘ধামরাই, ঢাকা’ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছিল। স্যানিটারি ন্যাপকিনের পাশাপাশি কোনো বৈধ অনুমোদন ছাড়াই নিম্নমানের নেবুলাইজার মেশিন এবং ব্রেস্ট ফিডিং পাম্প মেশিনও তৈরি করা হচ্ছিল।

আরও পড়ুন

প্রাথমিক তদন্তে অপরাধ স্বীকার করার পর, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হক-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, জনস্বাস্থ্যের সুরক্ষায় প্রতিষ্ঠানটির স্যানিটারি ন্যাপকিন তৈরির উৎপাদন অংশটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

যৌথ এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্যানিটারি ন্যাপকিন কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা

ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে

আবারো শ্রেষ্ঠ মৎস্য খামারির স্বর্ণপদক পেলেন মহিত তালুকদার এমপি

ঢাকার বংশালে হেলমেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু