ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৯:০৪ পিএম

বগুড়ার সোনাতলা-গাবতলী সড়কে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়ার সোনাতলা-গাবতলী সড়কে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা-গাবতলী সড়কে একটি শতবর্ষী কড়ই গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। গাছটি অপসারণ করতে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতের ঝড় ও বৃষ্টিতে সোনাতলা-গাবতলী সড়কের মৌলভীর মোড় (রংরারপাড়া) বাসস্ট্যান্ড এলাকায় একটি শতবর্ষী কড়ই গাছ উপড়ে পড়ে। এতে করে সোনাতলা উপজেলার সাথে গাবতলী উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও ওই সড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে করে পথচারীদেরকে ৬-৭ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। যার ফলে সঠিক সময়ে গন্তব্য স্থলে পৌঁছাতে পারছেননা  অফিসগামীরা। পাশাপাশি যাতায়াতে সময় ও অর্থ ব্যয় দ্বিগুণ হচ্ছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে গাছটি অপসারণের দাবি তুললে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে গাছটি অপসারণের কাজ শুরু করেন।

এছাড়াও ওই গাছটি সড়কের ওপর পড়ায় রোগীকে দ্রুত সময়ের মধ্যে ওই পথ দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নিয়ে যেতে পারছেন না ভুক্তভোগীরা।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল হামিদ বলেন, গাছটি অপসারণ করতে আমাদের সদস্যরা কাজ শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে গাছটি অপসারণ করা গেলে সড়ক যোগাযোগ আবার আগের মতো স্বাভাবিক হবে।

এ বিষয়ে স্থানীয় সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল বলেন, সড়কটি পুনরায় চালু করতে দ্রুত সময়ের মধ্যে উপড়ে পড়া গাছটি দ্রুত সময়ের মধ্যে অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলা-গাবতলী সড়কে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন

সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রশিবিরের সেমিনার

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

পাবনার চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে মামলা ও ময়না তদন্ত

বগুড়ার সারিয়াকান্দিতে ঘাস কাটতে গিয়ে যমুনায় ডুবে কৃষক নিখোঁজ