সম্মাননায় ভূষিত খান মোহাম্মদ আলী
অভি মঈনুদ্দীন ঃ গত ২ আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ অনুষ্ঠিত হলো খান মোহাম্মদ আলী’র উদ্যোগে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’। এই অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতাকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করে সংগঠনটি। ববিতাকে সম্মাননা প্রদানের মধ্যদিয়ে খান মোহাম্মদ আলী’র সংগঠন ‘আনন্দ মেলা’ এক অনন্য উচ্চতায় চলে গেলো।
এদিকে তিনদিন আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এর সিটি মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান ‘সানারা’ইস টিউটোরিয়াল সেন্টার’র পক্ষ থেকে ১০৪ জন শিক্ষার্থী’কে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে খান মোহাম্মদ আলী’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানের সিইও আবু হানিফ জুয়েল ও বাংলাদেশী কেবিনেট-এর নেতৃবৃন্দ।
খান মোহাম্মদ আলী বলেন,‘ বাংলাদেশীদের দ্বারা পরিচালিত এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ এই সম্মাননা পেয়ে সত্যিই ভীষণ ভালোলাগছে। আমি কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের প্রতি। আন্তরিক কৃতজ্ঞতা আবু হানিফ জুয়েলের প্রতি আমাকে এভাবে সম্মানীত করার জন্য।’
আরও পড়ুনলস অ্যাঞ্জেলসের লিটল বাংলাদেশ এলাকায় বাংলাদেশী মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি বিগত ১৫ বছরে এই শিক্ষা প্রতিষ্ঠান ৫০০০ শিক্ষার্থী পড়াশুনা করেছেন। উল্লেখ্য, কছুদিন আগেই ঢাকা ঘুরে গেছেন খান মোহাম্মদ আলী। সেই সময় তিনি তার সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে গেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1786635763.jpg)


