শতভাগ ফেল করা ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করছে শিক্ষা বোর্ড
এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করছে শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
শতভাগ ফেল করা অধিকাংশ প্রতিষ্ঠানের চিত্রও প্রায় একই। এসব প্রতিষ্ঠান থেকে ১৫ জনের কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন। আবার কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র একজন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের প্রায় ৭২ শতাংশই মাদ্রাসা।
এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শোকজ করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের অবহেলা কিংবা নিজেদের কোনো সমস্যার কারণে এমন ফলাফল হয়ে থাকলে অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
আরও পড়ুনশিক্ষা গবেষকেরা বলছেন, শতভাগ ফেল করা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এবার এত শিক্ষার্থী কেন ফেল করেছে, তার কারণও অনুসন্ধান করা দরকার। বিগত সময়ে নিয়ম-নীতির যথাযথ অনুসরণ না করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর শিক্ষার মান তো দূরের কথা, উপযুক্ত শিক্ষার পরিবেশও নেই।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1786696661.jpg)






