ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০৭:০৫ পিএম

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র রাসেল

সংগৃহীত,মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র রাসেল

পাবনা প্রতিনিধি: মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন পাবনা-৩ এলাকার সাবেক এমপি মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনাইন রাসেল। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র।

বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে পাবনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, মানবিক দিক বিবেচনা করে মায়ের জানাজায় অংশ নিতে তাকে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি পুলিশি পাহাড়ায় মুক্তি পাবেন।

তার আইনজীবী এড. রেজাউল করিম পলাশ জানান, গোলাম হাসনাইন রাসেলের জামিন হলেও অন্য একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। পরে মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানানো হলে তিনি মঞ্জুর করেছেন। পুলিশ হেফাজতে মায়ের জানাজা ও দাফন শেষে যথাসময়ের মধ্যে আবার কারাগারে ফিরবেন রাসেল।

আরও পড়ুন

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেলের মা নূরজাহান রেখা। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। 

প্রসঙ্গত, গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সাবেক এমপি পুত্র রাসেল ও তার সহযোগী বশিরকে গ্রেফতার করে পুলিশ। পরে ভাঙ্গুড়া থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র রাসেল

পাবনার সুজানগরে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

যারা রাজনীতি করে তাদেরকে আপনারা দৌড়ানির উপরে রাখবেন - নাসীরুদ্দীন পাটওয়ারী

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে প্রান গেল মাদরাসাছাত্রীর

আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না: বাঁধন