বিএনপির নেতার বাড়িতে
পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় এক বিএনপির নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও ১ টি ককটেল উদ্ধার করেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুখা গ্রামের আনছার আলীর ছেলে নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম করমজা ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি।
নজরুল সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। ঘুম থেকে অমনি উঠে বারান্দায় এলে পেঁয়াজের ঘরে আগুন দেখতে পান। দুর্বৃত্তরা ঘর ভাঙচুর চালিয়ে পেট্রোল দিয়ে জালিয়ে দিচ্ছে। ওই ঘরে আমার ৫০/৬০মণ পেঁয়াজ, রসুন রাখা ছিল। সেগুলো সব পুড়ে নষ্ট হয়ে যায়। এসময় সে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
আরও পড়ুনএ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে অবিস্ফোরিত ১১টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন








