ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ১২:২৪ পিএম

আজ ভারত থেকে বাংলাদেশে আসছে ২০ রেল কোচ

আজ ভারত থেকে বাংলাদেশে আসছে ২০ রেল কোচ

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের পাঞ্জাবের কাপুরথালায় নির্মিত ২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচের প্রথম চালান আজ বুধবার (১২ আগস্ট) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। নতুন এই কোচগুলোর মধ্যে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার।

ভারতের রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন কোচগুলোতে বেশ কিছু অনন্য নকশা ও পরিবর্তন অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে এলএইচবি ধরনের কোচে অনেক বৈশিষ্ট্যই প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে। কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে।

রেল সূত্র জানায়, কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৫-১৬ সাল থেকে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সহযোগিতা চলে আসছে। ওই সময় ভারতীয় কারখানাটি বাংলাদেশ রেলওয়েকে সফলভাবে ১২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করে।

আরও পড়ুন

একজন রেল কর্মকর্তা জানান, আগের সফল অংশীদারত্বের ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে ২০২৪ সালে রাইটসের মাধ্যমে ভারতকে আরও ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ তৈরির দায়িত্ব দেয়। এসব কোচ সাতটি ভিন্ন ধরনের।

৯১৫ কোটি টাকার চুক্তির আওতায় ২০০টি কোচ সরবরাহের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের পুরোনো বহরে নতুন কোচগুলো যুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ভারত থেকে বাংলাদেশে আসছে ২০ রেল কোচ

রাষ্ট্রপতি নির্বাচন:  ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক

পথচলার অর্ধশত বছর

ট্রেন আটকে বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

বিরোধীর মুখে প্রশংসা, তারেক রহমানের রাজনীতিতে নতুন সংস্কৃতির সূচনা

দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে ১৪ শ্রমিক নিহত