ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ১০:২৯ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাম মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কালাম মিয়া মধ্যপাড়া আমবাগান মৃত বাবর আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, দুপুরের দিকে মধ্যপাড়া আমবাগান এলাকায় খাজা মিয়ার সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ করছিলেন কৃষক কালাম মিয়া। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। এসময় তার মৃত্যু হয়েছে। 
ধাপেরহাট ইউনিয়ন পরিষদ সদস্য শাহাদত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন ঘটনা খুবই দু:খজনক।

আরও পড়ুন

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ পরিদর্শক কেন্দ্রের এএসআই সুপদ হালদার বলেন, মধ্যপাড়া আমবাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বগুড়া স্টেশন রোডে অবৈধ সিএনজি স্ট্যান্ড : উচ্ছেদ হয়ে আবারো ফিরছে আগের জায়গায়, ভোগান্তিতে নগরবাসী

বগুড়ায় ট্রান্সফরমার চুরি ও ডাকাতি মামলার আসামি শপিনের জামিন নামঞ্জুর

বগুড়ায় পৃথক অভিযানে দুই হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী