ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ১১:৫৪ পিএম

কুড়িগ্রামের উলিপুরে বিষপানে তরুণীর আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে বিষপানে তরুণীর আত্মহত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের উলিপুরে ঘাস মারা বিষপানে হাসি খাতুন (১৯) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। আটদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার দলদলিয়া ইউনিয়নের চর রতিদেব গ্রামে স্বামীর বাড়িতে ঘরে রাখা ঘাস মারা বিষপান করেন হাসি খাতুন। বিষপানের পর তিনি বিষয়টি তার স্বামীর ভাবীকে জানান এবং তাঁকে বাঁচানোর জন্য অনুরোধ করেন।

পরে তার ভাবী আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনেরা তাকে দ্রুত কাউনিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

হাসি খাতুনের স্বামী মো. জাহেদুল ইসলাম চর রতিদেব গ্রামের মো. আব্দুল হকের ছেলে। তাদের স্থায়ী ঠিকানা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ গ্রামে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহিদ যুবদল নেতাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে - আব্দুল মহিত

কুড়িগ্রামের উলিপুরে বিষপানে তরুণীর আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত গ্রেফতার ১৭

বগুড়ার ৮টি মাদ্রাসা ও একটি কারিগরি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে

অকৃতকার্য হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

বগুড়ার শেরপুরে এসএসসি ও দাখিল ফলাফল বিপর্যয়, দুটি মাদ্রাসার কেউ পাস করেনি