ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ১১:০০ পিএম

বগুড়া রেলস্টেশনে জনসচেতনা বৃদ্ধিতে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ

বগুড়া রেলস্টেশনে জনসচেতনা বৃদ্ধিতে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ

শহর প্রতিনিধি: ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ,স্টেশন এলাকায় ধূমপান এবং বিনা টিকিটে রেলভ্রমণে নিরুৎসাহিত করতে জনসচেতনা বৃদ্ধি করতে বগুড়া স্টেশন চত্বরে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ করেছে রেলওয়ে পোষ্য সোসাইটি বগুড়া জেলা শাখা।

স্টেশন চত্ত্বরে আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে মানবন্ধন শেষে  ভ্রমণকারী অপেক্ষমাণ যাত্রী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়াও, সরকারি দায়িত্ব পালনকালে চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বগুড়া রেলওয়ে স্টেশনে কর্মরত কর্মকর্তারা  একটি মানববন্ধন করে।

আরও পড়ুন

কর্মসূচিতে অংশ নেন বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু, বগুড়া রেলওয়ে ফাড়ি (আই.সি) বাবলুর রহমান, রেলওয়ে পোষ্য সোসাইটির সান্তাহার শাখার আহবায়ক মশিউর রহমান মাখন, সভাপতি ইমাম হোসেন রকি, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, মহিলা সম্পাদিকা সাদিয়া আক্তার লিজা, কার্যকরী সদস্য আল-রাব্বি, কাওছার, বিপ্লব, জুয়েল, শামীম,রবি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

সৌদি আরবে দগ্ধ হয়ে নিহত নাটোরের ৩ রেমিটেন্স যোদ্ধা বাড়িতে শোকের মাতম

জুলাই শহিদ যুবদল নেতাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে - আব্দুল মহিত

কুড়িগ্রামের উলিপুরে বিষপানে তরুণীর আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত গ্রেফতার ১৭

বগুড়ার ৮টি মাদ্রাসা ও একটি কারিগরি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে