পাবনার ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ফরিদপুরে ডেমড়া-চাটমোহর সড়কের গোপালনগর গোরস্থানের পাশে মোটরসাইকেলের ধাক্কায় আজ শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নবীজান (৯০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নবীজান উপজেলার গোপালনগর চকপাড়া গ্রামের মৃত মান্নান প্রামাণিকের স্ত্রী।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, নবীজান সড়ক পার হওয়ার সময় ডেমড়া থেকে ফরিদপুরে উদ্দেশ্যে যাওয়া তিন আরোহীবাহী মোটরসাইকেলের ধাক্কায় নবীজান গুরুতর আহত হন।
আরও পড়ুননিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের চালক আলম হোসেন (১৭) অপর ২ আরোহী আব্দুর রহিম (১৫) ও নয়ন হোসেন (১৬) পড়ে গিয়ে আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধা নবীজান মারা যান এবং অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য করুন







