ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৩:৪২ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১২ ঘণ্টা পর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে থেকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
আজ শনিবার (৮ আগস্ট) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে তার মরদেহ পাওয়া যায়।
 
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন জানান, ‘ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই রুবেল হোসেনকে শুক্রবারের রোলকলে অনুপস্থিত পাওয়া যায়। পরবর্তীতে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
 
পরবর্তীতে শনিবার ভোরে ক্যাম্পে কর্মরত বাবুর্চি শরীফ রান্না করার উদ্দেশ্যে ওয়াশরুমে যেতে চাইলে ওয়াশরুমের দরজা বন্ধ দেখতে পান। তিনি দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দরজা ভেতর থেকে লক করা থাকায় বাবুর্চি শরীফ ওয়াশরুমের জানালা দিয়ে দেখতে গেলে ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। ক্যাম্পের কয়েকজন সদস্য জানালা দিয়ে দেখলে এএসআই রুবেল হোসেনকে ওয়াশরুমের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
 
তিনি আরও জানান, উখিয়া থানা পুলিশের সহায়তায় দেহ উদ্ধার করা হয়। চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন, তিনি ওয়াশরুম ব্যবহার করার সময় স্ট্রোক করে ওয়াশরুমের ভেতরে মারা যেতে পারেন। মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসক ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না : বিরোধীদলীয় নেতা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

রংপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, আহত ৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা-সাইকেলে বাসের ধাক্কা, নিহত ২

রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া : মার্কিন গোয়েন্দা