ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৩:০৭ পিএম

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির : রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির : রাশেদ খাঁন , ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যে মুখোশধারী ছিলেন তা অভ্যুত্থানের পরে আমরা দেখলাম। তিনি সর্বপ্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গণঅভ্যুত্থানের সঙ্গে তিনিই সর্বপ্রথম বেইমানি করেছেন।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন জামায়াত স্বাধীনতাবিরোধী, সার্বভৌমত্ব চায় না। এসব কথাবার্তা বলার পর তারাই এবার জামায়াতের পকেট বন্দি হয়েছে। এনসিপি’র যেসব প্রার্থী নির্বাচন করেছে তার সব খরচ দিয়েছে জামায়াত।

রাশেদ খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিটবাজি শুরু করেছে এনসিপি। নাহিদ ইসলাম ও মাহফুজ আলম দেশের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদেরকে গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় দিয়েছেন। মাহফুজ আলম মূলত নাহিদ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা। বিরোধী দলের সংসদ সদস্যদের সুযোগ সুবিধা প্রসঙ্গে তিনি আরও বলেন, বিরোধী দলের অনেক এমপি এখন সরকারি দলের এমপিদের সমান সুযোগ-সুবিধা চাচ্ছেন। তারা তো সরকারি দলের এমপিদের মতোই সুযোগ-সুবিধা পাচ্ছেন। অসুবিধা তো নেই। তারপরও তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিরোধী দল কোনো সুযোগ সুবিধাই পেতো না। সেই হিসেবে বিএনপি সরকার কিন্তু বিরোধী দলকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, মূল্যায়ন করছে। তারপরও জামায়াত ও এনসিপির এমপিদের অবস্থা এমন যেন, সুখে থাকতে ভূতে কিলাচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির : রাশেদ খাঁন

শহীদ আবু সাঈদের পড়ার টেবিল জায়গা পেল জুলাই স্মৃতি জাদুঘরে

ট্রাম্পের ৪শ’ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্প আদালতে স্থগিত 

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় নিহত ২

ভারতে হিমাচলে বাস উল্টে নিহত ৮

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেফতার