ইনিংস ব্যবধানে হারের পর যা বললেন সিমন্স
স্পোর্টস ডেস্ক : দুই যুগেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। মূল টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা। তবে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এমন হারের পর প্রধান কোচ ফিল সিমন্স জানালেন ভুল শুধরে প্রথম টেস্টে নামতে চান। সিমন্স বলছিলেন, আমাদের হাতে এখনও ৩ দিন সময় আছে এখানের ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সব ঠিকভাবে করার। আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করব, যেন টেস্ট ম্যাচে নিজেদের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারি। আমরা নিজেদের নিয়ে কাজ করার জন্য আরও ৩ দিন সময় পাচ্ছি, এই ব্যাপারটা ভালো। এখানে প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিংয়ে নিজেদের হতাশ করেছি। আমরা কীভাবে আউট হয়েছি, আপনারা দেখেছেন, যা একদমই ভালো ছিল না।
আরও পড়ুনসবশেষে ইনিংস ব্যবধানে হারকে হতাশাজনক অ্যাখা দিয়েছেন সিমন্স, প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।
মন্তব্য করুন







